ধনতেরাস উপলক্ষে মানুষের ঢল নেমেছেন সোনার দোকানে। শহরের প্রায় প্রত্যেকটি দোকানে দেখা যাচ্ছে মানুষের ভির। নিজের নিজের সামর্থ্য মতো কেউ কিনছে সোনার গয়না, সোনার কয়েন, কেউবা কিনছে চাদির গয়না, চাদির কয়েন, সোনা-চাদি দিয়ে তৈরি ঠাকুরের মূর্তি। ক্রেতারা জানান, তারা প্রতি বছরই আজকের এই দিনটিতে কিছু না কিছু কেনেন।
দোকানের মালিক উজ্জ্বল সরকার জানান, তারা সারা বছর পূজাতে, বিয়েতে কোন না কোন সময় উপলক্ষে মানুষ যেমন তাদের দোকানে আসেন। ঠিক তেমনি এই দিনটাতে তাদের দোকানে প্রতি বছর এমনই ভির থাকে যা আজ আছে। তবে আগের তুলনায় মানুষের ধনতেরাস উপলক্ষে কেনাকাটার চলটা বেড়েছে। আগামী দিনেও যেন এই জিনিসটা আরও বাড়ে তারা সেই আশা করে।